পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার ( ১মার্চ) বিকেলে উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুহ আদিবাসী পাড়ায় “ সোভা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়”র ৫০জন শিক্ষার্থীর মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। বিদ্যালয়ের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।
অন্যান্যদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সোভা সংস্থার নির্বাহী পরিচালক ও সোভা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’র প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মজিদ প্রমুখ।
আলোচনা শেষে সভাপতি ও অতিথিগণ আনুষ্ঠানিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের হাতে একটি করে কম্বল তুলে দেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেশ চন্দ্র রায়। অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাক, জনপ্রতিনিধি সহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।









