নয়া আলো ডেস্কঃ- রাজধানীতে এবার পিকআপ চাপায় প্রাণ গেল এক শিক্ষার্থীর। আজ বুধবার সকালের দিকে শনির আখরায় এ ঘটনা ঘটে।
বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর অন্যান্য এলাকার মতো শনিরআখড়ায়ও আন্দোলন করছে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন বাস আটকে চালকদের লাইসেন্স পরীক্ষা করছিল। যাদের লাইসেন্স নেই তাদের গাড়ি সাইড করে রাখতে বলছিল।
এ সময় রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথ দিয়ে একটি পিকআপ দ্রুত গতিতে আসতে থাকলে শিক্ষার্থীরা সেটিকে আটকানোর চেষ্টা করে। পিকআপ চালক গাড়ি না থামিয়ে গতি আরও বাড়িয়ে দিয়ে এক শিক্ষার্থীকে চাপা দিয়ে চলে যায়। পুলিশের যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম একথা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে,যাত্রাবাড়ী শনির আখরায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথে একটি পিকআপ দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছিল। এসময় এক আন্দোলনকারী শিক্ষার্থীকে পিকআপটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু কোন হাসপাতালে নেওয়া হয়েছে এটা এখনও জানা যায়নি।’
পুলিশের যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম জানিয়েছেন, পিকআপের নম্বর সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।







