৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • আন্তর্জাতিক সংবাদ
  • এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট সীমান্তে তীব্র গুলি বিনিময়, ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান




এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট সীমান্তে তীব্র গুলি বিনিময়, ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২০, ১৭:০১ | 918 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে তারা ভারতীয় একটি গোয়েন্দা কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। বুধবার ভারতের সেনাবাহিনী কোনো প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ছোড়ে বলে দাবি করা হয়। এতে পাকিস্তানি এক সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সকে (আইএসপিআর) উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে, খুইরাত্তা সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনারা। এর উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা। এ সময় ভারতীয় সেনাবাহিনীতে লোকবল ও সরঞ্জামের বেশ ক্ষতি হয়েছে। ভারতের সঙ্গে তীব্র গুলি বিনিময়ের সময় ৩৫ বছর বয়সী সেনা সদস্য সিপাহি ফজল ইলাহি শহীদ হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

আরও বলা হয়, ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনকে টার্গেট করে কোতকোতেরা সেক্টরে কোনো উস্কানি ছাড়াই ভারতীয় সেনারা গুলি শুরু করে। ফালনি বাজারে বৈষম্যমূলক গোলাবর্ষণে ৩৪ বছর বয়সী এক যুবক মারাত্মক আহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তারা কার্যকরভাবে জবাব দিয়েছে। ভারতীয় ওইসব পোস্টকে লক্ষ্য করে তারাও গুলি ছুড়েছে। হটস্প্রিং সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি করে ভারতের একটি কোয়াডকপ্টার ভূপাতিত করেছে। এটি পাকিস্তানের ভিতরে প্রবেশ করেছিল বলে বলা হয়েছে। তারা আরো জানিয়েছে এ বছর পাকিস্তানি সেনারা ভারতের ১৬টি কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET