, , ,

শিরোনামঃ-




করোনাকালে প্রথম রাষ্ট্র প্রধান হিসেবে বিদেশ সফরে ম্যাখোঁ

সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।

আপডেট টাইম : জুন ১৪ ২০২০, ২৩:৫৮ | 1064 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৈশ্বিক করোনা মহামারীর কারণে গণ লকডাউন শুরুর পর প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে বিদেশ সফরে যাচ্ছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ১৮ জুন তিনি দুইদিনের সফরে ব্রিটেন যাচ্ছেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির দ্বারা প্যারিসসহ ফ্রান্সের বিশাল এলাকা দখলের প্রেক্ষাপটে ফ্রান্সের সাধারণ মানুষ এবং ব্রিটিশ তথা বিশ্ববাসীর কাছে ফ্রান্সকে দখলমুক্ত করার আবেদন জানান তৎকালীন সামরিক কর্মকর্তা শার্ল দ্যু গল। ১৯৪০ সালের ১৮ জুন বিবিসি’র মাধ্যমে লন্ডন থেকে তিনি এই আর্জি জানান। শার্ল দ্যু গলের এই ডাকের ৮০ বছর পূর্তি স্মরণে ম্যাখোঁর লন্ডনযাত্রা।
ব্রিটিশ রাজপুত্র (প্রিন্স অব ওয়েলস) ও তার স্ত্রী ক্যামেলিয়া (ডাচেস অব কর্নওয়াল) ফরাসী প্রেসিডেন্টকে লন্ডনে স্বাগত জানাবেন। তবে ফ্রান্সের অন্যান্য সফরকারীদের মতো ম্যাখোঁ ও তার সফরসঙ্গীদের ১৪ দিনের কোয়ারেনটাইন নিয়ম মানতে হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
প্রসঙ্গত, করোনা লক ডাউন শুরুর আগে ২৭ ফেব্রুয়ারি শেষ বিদেশ সফরে ইতালির নেপল্স সফরে গিয়েছিলেন ফরাসী রাষ্ট্রপতি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET