, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া দোকান কর্মচারী ও ইলেকট্রিশিয়ানদের মাঝে গাইবান্ধায় খাদ্য সহায়তা বিতরণ




করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া দোকান কর্মচারী ও ইলেকট্রিশিয়ানদের মাঝে গাইবান্ধায় খাদ্য সহায়তা বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৭ ২০২১, ১৭:৪৫ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া দোকান কর্মচারী ও ইলেকট্রিশিয়ানদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এসব খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, জেলা ত্রাণ কর্মকর্তা মো. ইদ্রিস আলী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান ও দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার ২শ’ জন দোকান কর্মচারী ও ইলেকট্রিশিয়ানদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি সাড়ে ১৬ কেজি ওজনের খাদ্য সামগ্রীর একটি প্যাকেজ প্রদান করা হয়। খাদ্য সহায়তা প্যাকেজের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি ও আটা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET