১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-




কোম্পানীগঞ্জে শুরু হয়েছে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০১৮, ১৮:৪৭ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আলী হোসেন, কোম্পানীগঞ্জ :

‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানে সারা দেশের ন্যায় কোম্পানীগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৮। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১১জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। পরে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধনী অনুষ্টান সম্প্রচার করেন। মেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল লাইছ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।
র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল বাছির, ভাইস চেয়ারম্যান সামছুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, মুক্তিযোদ্বা কমান্ডার ডা. আব্দুন নুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ্য নজরুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার অলি আহাদ চৌদুরী, ডিজিএম খুরশেদ আলম প্রমুখ।
মেলায় সরকারী- বেসরকারী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন উন্নয়ন দফতরের প্রায় ৪৫টি স্টল বসেছে। স্টলগুলোতে সরকারের উন্নয়ন নিয়ে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন, ডকুমেন্টারী দেখানো হচ্ছে। ১১ জানুয়ারী থেকে উন্নয়ন মেলা শুরু হয়ে চলবে ১৩ জানুয়ারী পর্যন্ত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET