, , ,

শিরোনামঃ-




খুলনার সোনাডাঙ্গায় নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে আটক-১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ২২ ২০১৮, ২২:৩১ | 1199 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা প্রতিনিধিঃ- খুলনার সোনাডাঙ্গা থানার “প্রিন্স আগাখান মাধ্যমিক বিদ্যালয়” কেন্দ্রে প্রাইমারি স্কুলের কর্মচারী নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে আ. সেলিম নামের একজন যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিনের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সেলিম মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের মো. রাশেদের ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই সঞ্জিৎ জানান, প্রাইমারি স্কুলে কম্পিউটার কাম অপারেটর পদে নিয়োগের পরীক্ষা চলছিল। শুক্রবার বেলা ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে একজন পরীক্ষার্থী ফেসবুকের মাধ্যমে প্রশ্নের উত্তর নেয়ার অপরাধে আটক হন।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত বাংলানিউজকে জানান, প্রাইমারি স্কুলে কম্পিউটার কাম অপারেটর পদে নিয়োগ পরীক্ষা চলছিল। সকাল ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে একজন পরীক্ষার্থী ফেসবুকের মাধ্যমে প্রশ্নের উত্তর নেওয়ার অপরাধে আটক হন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET