, , ,

শিরোনামঃ-




গোলাপগঞ্জে মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৭ ২০২৩, ১৬:৪৮ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে উজ্জ্বল আহমদ (২৫) নামের মাক্রোবাস চালকের লাশ তার নিজ গৃহ থেকে উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত উজ্জ্বল আহমদের সিলেট গোটাটিকরের হানিফ আলীর পুত্র। রোববার (২৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রাম থেকে এ যুবকের লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবক উজ্জ্বল সে বারকোট গ্রামে তার মায়ের সাথে বসবাস করে আসছিল এবং ঢাকাদক্ষিণ স্ট্যান্ডে মাইক্রোবাস চালাতো। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলেও ধারণা করছে।

পরিবারের সদস্যরা জানান, কিছু দিন আগে তার ড্রাইভিং লাইসেন্স, একটি আইফোন মোবাইল এবং কিছু জরুরি কাগজপত্র হারিয়ে যাওয়ার পর থেকেই সে অস্বাভাবিক আচরণ করে আসছিল। রোববার বিকেলে সকলের অগোচরে সে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিক ঘরের লোকজন দেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET