, , ,

শিরোনামঃ-




চাঁদপুর সদরে অটোচালকের সততায়  বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ২১ ২০২০, ২৩:২৬ | 999 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুরে বিকাশ কোম্পানীর এক এজেন্ট মালিকের ৬১লাখ টাকা নিয়ে উধাও হাওয়ার ৭ ঘণ্টার পর চাঁদপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত টাকা উদ্ধার করে। তবে এ টাকা উদ্ধারে অটোবাইক চালক সজিবের সততার করণে এ টাকা উদ্ধারে সক্ষম হয় পুলিশ।
জানাযায় ২১ জুন রবিবার সন্ধ্যায় পুরান বাজার হরিসভা রোড এলাকার একটি অটোবাইক গ্যারেজ থেকে পুরান বাজার পুলিশ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উক্ত ৬১ লাখ টাকা উদ্ধার    করে।
উল্লেখ্য আজরোববার সকাল সাড়ে ১১ টার সময় চাঁদপুর শহরের পৌরসভা ভবনের পশ্চিম পাশ্বত্ব ইউসিবিএল ব্যাংক থেকে বিকাশ এজেন্ট এর কর্মকর্তা মাসুদ ৬১ লাখ টাকা উত্তোলন করে অটো রিক্সা নিয়ে শহরের জোড়পুকুর পাড় গিয়ে সে অটো রিক্সা থেকে নেমে পড়ে। তার মনের ভুলে সে টাকার ব্যাগটি অটোরিকশায় রেখে চলে যায়। কিন্তু অটোরিকশা চালক সজীব উক্ত স্থানে প্রায় আধাঘণ্টার মত অটোরিকশা নিয়ে  টাকার ব্যাগসহ দাঁড়িয়ে পায়চারি করে। কিন্তু ওই লোকটি না আসায় সে আধাঘন্টা পর ওই স্থান ত্যাগ করে।
পরে সে পুরান বাজার হরিসভা রোডের অটো রিকশার গ্যারেজে তার গাড়িটিতে রেখে গ্যারেজ তালাবদ্ধ করে রাখে।
এরপর সে এ টাকার বিষয়টি তাঁর প্রতিবেশী চাঁদপুর জেলা আওয়ামী লীগের অফিস সহকারী বাদলকে জানায়।
কিন্তু বাদল সামাজিক যোগাযোগ মাধ্যমের পূর্বেই টাকার বিষয়ে অবগত ছিলো। অটো রিস্কা চালক এর মুখে এই ঘটনা জেনে বাদল তাৎক্ষণিক দ্রুত চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সাহেব কে মোবাইল ফোনে জানান এবং টাকা রক্ষিত আছে বলে জানান।
এ কথা শোনার পর পরই চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পুরান বাজার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় পুরো টাকা উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকার প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে চাঁদপুর মডেল থানার পুলিশ জানান।
উল্লেখ্য চাঁদপুরের বিকাশ কোম্পানির এজেন্ট আলমগীর হোসেন জুয়েল শহরের ইউসিবিল ব্যাংক , থেকে টাকা উত্তোলন করার জন্য বিকাশ কমকর্তা মাসুদ কে বললে সে টাকা উওোলন করে অটোরিকশা নিয়ে শহরের জোড় পুকুর এলাকায় গিয়ে ভুলক্রমে উক্ত টাকার ব্যাগ রেখে চলে যান। তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুরের পুলিশ প্রশাসন কে অবহিত করা হলে তারা হন্যে হয়ে এ টাকা উদ্ধারে নেমে পরেন।
উক্ত অটোরিকশা ড্রাইভারের নাম সজীব সরদার (১৮) পিতা দেলোয়ার সরদার সাং কবরস্থান রোড মধ্য শ্রীরামদী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET