, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধে এক বৃদ্ধের আত্মহত্যা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০১৮, ১৮:১০ | 750 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জের ধরে সেকান্দর আলী নামের এক ব্যক্তি
গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার
শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিনি
উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মরহুম সুমির আলীর পুত্র।
স্থানীয় সুত্রে জানা গেছে, সেকান্তর আলীর(৬০) সাথে পারিবারিক বিষয় নিয়ে মঙ্গলবার
সকালে স্ত্রীর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সেকান্তর আলী অভিমান করে নিজ ঘরেই গলায়
ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন অবস্থা বুঝতে পেরে-ঝুলন্ত অবস্থা
থেকে সেকান্তর আলীর লাশ নামায়। তিনি চার ছেলে ও এক মেয়ের জনক। অনেকে জানান,
সেকান্দর আলী দীর্ঘদিন মেরুদন্ডের ক্ষয়রোগে ভুগছিলেন। এ হতাশা থেকেই তিনি
আত্মহত্যা করেন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই শামীম সরকার জানান, নিহতের লাশ উদ্ধার শেষে
ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিভাবে
মারা গেলেন-তদন্ত শেষে তা বলা যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET