৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু




চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২৬, ১৭:২২ | 741 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শেখ আহমেদ(২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সোমবার সকালে ঘটনা ঘটে। নিহত শেখ আহমেদ বাবুচি আদর্শ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক হোসেন।
স্থানীয় সূত্র জানায়, শেখ আহমেদসহ কয়েকজন একমাস যাবত সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের বিল্ডিংয়ের  নির্মাণ কাজ করছে। সোমবার সকাল সাড়ে নয়টায় ছাদের সেন্টারিং(কাট বাঁস) খোলার সময় ভুলবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে শেখ আহমদ। পাশের  কক্ষে কাজ করা অপর শ্রমিক মোঃ মহসিন কোনো সারা শব্দ না পেয়ে ওই কক্ষে গিয়ে দেখে শেখ আহমেদ পড়ে আছে। দ্রুত বিল্ডিংয়ের মালিক নাজমুল হোসেনসহ কয়েকজন শেখ আহমেদকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ নামে এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক হাসান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে। পরিবারের সাথে আলোচনা করেই লাশ হস্তান্তর করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET