, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে মর্টার সেল উদ্ধার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২৬, ১৯:১৮ | 608 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে বোমা সদৃশ্য বস্তু মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণ পাড়া মিয়াজী বাড়িতে ঘরের কাজ করার সময় মর্টার সেলটি পাওয়া যায়। তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে দেড়কোটা দক্ষিণ পাড়ার মিয়াজী বাড়ির সৈয়দ আহমদ মাস্টারের তাঁর নিজ জমিতে বিল্ডিং নির্মাণের উদ্দেশ্যে পিলারের গর্ত করার সময় বোমা সদৃশ্য একটি বস্তু(মর্টার সেল) দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে আশ-পাশের লোকজন মর্টার সেলটি দেখার জন্য তাদের বাড়িতে ভীড় জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মর্টার সেলটি পাহারায় নেয়।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, মর্টার সেলটি বর্তমানে পুলিশ পাহারায় রয়েছে। ঢাকা থেকে বোম ডিস্পোজাল ইউনিট এসে সেটি নিস্ক্রিয় করবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET