, , ,

শিরোনামঃ-




ঠাকুরগাঁও থেকে রংপুরে পাঠানো ১৮ জনের নমুনায় করোনার উপস্থিতি নেই

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২০, ২১:৫১ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও থেকে রংপুরে পাঠানো ১৮ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে দৈনিক ঠাকুরগাঁওয়ের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১১ এপ্রিল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুজন ও পীরগঞ্জ উপজেলায় একজনসহ মোট তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। গেল ২৪ ঘন্টায় এ জেলা থেকে আরো ২৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত ২১৬ জনের নমুনা পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে ২৩ জনের নমুনার ফলাফল আগামীকাল পাওয়া যাবে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি এবং তা রংপুরে প্রেরণ করা হচ্ছে। নমুনা পরীক্ষার পর বলা যাবে এ  ১৮ জনের ফলাফল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET