ভয়াবহ ঘূর্নিঝড় আম্ফানের পর গতকাল ২৭ তারিখ রাতে আরেক দফায় দশমিনা উপজেলায় আকস্মিক ঝড়ে রনগোপালদী ইউনিয়নের গুলিরপুল এলাকায় লেয়ার ও পল্টি ব্যাবসায়ী ২নং ওযার্ডের বাসিন্দা রুবেলের খামার ঘরটি লন্ডভন্ড হয়ে যায়। গত ২৭ মে দিবাগত রাত ৯ টার দিকে আকস্মিক ঝড়ে উড়িয়ে নিয়ে যায় তার খামারবাড়ি , সরেজমিনে গিয়ে কথা হলে, টর্নোডের ক্ষতিগ্রস্ত খামার ব্যাবসায়ী রুবেল বলেন” কিছু বোঝে ওঠার আগেই টর্নেডোতেে আমার লেয়ার পল্ট্রি খামার ঘরটি টিনের চালা সহ উড়িয়ে মাছের খামারের পুকুরে ফেলে দেয়,এখন আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি, দীর্ঘ ২ থেকে ৩ মাস করোনার প্রভাব থাকায় আয় বানিজ্য একে বাড়েই নাই বললেই চলে।, অন্যদিকে ব্যাংকের দেন দেনা মাথায় নিয়ে ও নিজের কিছু সঞ্চয় জমানো টাকা শেষ সম্বব টুকু মিলিয়ে ২থেকে ৩লাক্ষ টাকা খরচ করে এ খামারটি তৈরি করি। কিন্তু বুধবার রাতে আনুমানিক ৯টার দিকে হঠাৎ করে শুরু হয় প্রচন্ড গতিতে বজ্রসহ বৃষ্টি,এসময় বাতাসের প্রচন্ড গতিতে আগাত হানায় আমার আয়ের শেষ সম্বলটুকুও উড়িয়ে নিয়ে যায় টর্নেডো। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২থেকে ৩লাক্ষ টাকা। আমার এই ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের কাছ আমার আকুল আবেদন যদি কোন আর্থিক সহযোগীতা সরকারের কাছ থেকে পাই তাহলেই আবার নতুন করে খামার বাড়িটি বানানো সম্বব হবে।









