দাগনভূঁঞা প্রতিনিধি:- ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ প্রতিপাদ্য এবং ‘প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি’ স্লোগানকে সামনে রেখে দাগনভূঁঞায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ জুন) সকালে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে এতে অংশগ্রহন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক,পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা জলি দাস প্রমুখ।
শেষে উপজেলা অফিসার্স ক্লাবে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Please follow and like us:









