২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দিহান-লিয়ার ‘ভালোবাসার মানে কী’

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০১৮, ১৭:৫০ | 1092 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মারুফ সরকার, বিনোদন প্রতিবেদক:

ইমতিয়াজ মেহেদী হাসানের পরিচালনায় শেষ হলো এসএম সোহেলের ‘ভালোবাসার মানে কী’ গানের মিউজিক ভিডিও’র দৃশ্যায়ন।নারায়ণগঞ্জের বিভিন্ন লোকেশনে সম্প্রতি গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিহান হাজারী ও নুসরাত লিয়া। অন্যান্য চরিত্রে নীলা, বাদশাহ, বাবুল প্রমুখ অভিনয় করেছেন। চিত্রগ্রহণ করেছেন অনু সুমন।

গানটি নিয়ে দিহান হাজারী বলেন, ব্যতিক্রমী একটি গল্পে গানটি নির্মিত হয়েছে। চেষ্টা করেছি নির্মাতার চাহিদা মোতাবেক নিজের সর্বোচ্চটা দিতে। আশারাখি দর্শক একটি ভালো কাজ পেতে যাচ্ছে।নুসরাত লিয়া বলেন, গানটির গায়কী ও সুর অসাধারণ। সেই মুগ্ধতা থেকেই গানটি করা। চেষ্টা করেছি নিজেকে নিংড়ে ভালো কাজটাই উপহার দিতে। বাকীটা দর্শকরাই বলতে পারবেন।

সঙ্গীতশিল্পী এসএম সোহেল বলেন, গ্রামীণ আবহে দুই ধর্মের প্রেমকাহিনী নিয়ে গানের কথা সাজিয়েছি। পাশাপাশি নিজে কণ্ঠও দিয়েছি। শুধু এতটুকু বলবো, নিজের দিক থেকে ত্রুটি রাখিনি। সর্বোচ্চটা দিয়েই গানটি তৈরী করেছি। শ্রোতারা পছন্দও করেছেন। সেই দায়বদ্ধতা থেকে ইচ্ছে ছিল গানটির মিউজিক ভিডিও নির্মাণের। এবার সেই স্বপ্নও পূরণের পথে। মনোমুগ্ধকর নির্মাণশৈলিতে ইমতিয়াজ মেহেদী হাসান গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। আশারাখি দর্শকরা নিরাশ হবেন না।

আসন্ন দূর্গা পূজায় ‘ভালোবাসার মানে কি’ গানটি ইউ গড়ারব উরৎবপঃড়ৎ ঔধংরস টফফরহ ঔধশরৎএর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET