১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০১ ২০২৫, ২১:৩৯ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরিয়া গ্রামে শাখাওয়াত হোসেন ছোটন (৭) নামে এক শিশুকে বলৎকারের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মাহবুবুল হকের ছেলে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ভূঁইয়া বাড়ি সংলগ্ন মাওলানা সাইফুল্লাহ ভূঁইয়ার মৎস্য খামার থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশু ছোটনের পিতা আনোয়ার হোসেন হানিফ বাদি হয়ে ওই মৎস্য খামারের পাহারাদার কিশোর সাইফুল ইসলামকে আসামী করে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করে। মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ। শিশু ছোটন বুধবার দুপুরে খেলতে গিয়ে বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পর এলাকায় মাইকিং করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্তের পর শিশু ছোটনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ছোটনের বাবা আনোয়ার হোসেন হানিফ বলেন, বুধবার দুপুরে তার ছেলেসহ ৪ শিশু বাড়ীর পাশে বাগানে বোতলের ডাকনা দিয়ে খেলা করছিলো। খেলা করা অবস্থায় প্রলোভন দেখিয়ে সাইফুল আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। পরে সাইফুলের কাছে ছোটনের বিষয়ে জানতে চাইলে সে বলে ভূঁইয়া বাড়ি মাদরাসা পর্যন্ত গিয়ে ছোটন চলে এসেছে। রাতে আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করি। পরে সকালে সাইফুলের মাধ্যমে জানতে পারি সে যে মৎস্য খামারে চাকুরী করে সেই খামারে আমার ছেলের লাশ ভাসছে। হানিফ আরো বলেন, তার ছেলেকে বলৎকার করে সাইফুল হত্যা করেছে। এছাড়াও তার অপর ছেলের সাথেও সাইফুল ১বছর পূর্বে একই কাজ করেছে বলেও জানান হানিফ।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, ময়না তদন্ত শেষে শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির পিতার করা মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত সাইফুল ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET