, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বন্দরের লীড গীটারিষ্ট মোর্শেদের পিতা  সৈয়দ জালালউদ্দিন আর নেই




বন্দরের লীড গীটারিষ্ট মোর্শেদের পিতা  সৈয়দ জালালউদ্দিন আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২৩, ০০:৪০ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র অন্যতম সদস্য সিনিয়র লীড গীটারিষ্ট সৈয়দ
মোর্শেদ আলমের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ জালালউদ্দিন
আলম(৭৩)আর নেই। ৬ আগষ্ট রোববার সকাল ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরস্থ
হৃদরোগ ইনষ্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৭ ছেলে, ৬ মেয়ে ও
অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে
হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন তার পুত্র সৈয়দ মোরশেদ আলম। মরহুম
সৈয়দ জালালউদ্দিন আলম নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন কলাগাছিয়া
ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জিওধরা গ্রামের বাসিন্দা। রোববার বাদ আছর স্থানীয়
আদমপুর ঈদগাহ ময়দানের জানাজা শেষে পাশ্ববর্তী কবরস্থানে তাকে সমাহিত করা
হয়। মরহুমের জানাজায় অংশ নিয়ে তাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন দৈনিক
বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,বন্দর উপজেলা শিল্পকলা
একাডেমি’র সাবেক সহ-সভাপতি মোঃ ওবায়েদ উল্লাহ,সংগীত প্রশিক্ষক মিতু
মোর্শেদ,সদস্য চঞ্চল মাহমুদ,উজ্জল খান,শেখ তাফসির আহাম্মদ,কামাল
সিকদার,আসলাম প্রধানসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও
মুসল্লীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET