সন্তান জন্মের পর যেমন প্রথমেই মায়ের বুকের উষ্ণতার স্পর্শ পায়, তেমনি বাবাও মাথার উপর ছায়া হয়ে থাকে। কবে প্রথম কে বাবার আঙ্গুলটা ধরেছিলো তা হয়ত কেউ বলতে পারবে না কিন্তু বাবার সেই আঙ্গুলটা ছেলেমেয়েরা ধরেই থাকে আথবা ধরে থাকার স্মৃতিটা টের পায়। তেমনি টের পাচ্ছে ৩ বছরের অবুঝ শিশু সাফান। গত ৪ দিন হলো বাবাকে দেখতে বা কথা বলতে না পারা অবুঝ শিশু সাফান। এই অবুঝ শিশুর বাবার জন্য নির্বাক চাহনি দেখে মা মুক্তা মনি স্বামীর সুস্থ্যতা কামনা করে আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দেন। মুহুর্তের মধ্যে শত শত মানুষ আবেগআপ্লুত হয়ে অবুঝ শিশু সাফানের বাবার জন্য দোয়া করেন।
উলেখ্য জেলা ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়ের দোয়া মাহফিলে সিরাজগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুরুত্বর আহত হন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক একরামুল হক। বর্তমানে অবুঝ শিশু সাফানের বাবা একরামুল হক ঢাকা স্কয়ার হসপিটালে আই,সি, ইউ তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। অবুঝ শিশু সাফান ও তার বাবা একরামুল হকের ছবিটি সামাজিক গণমাধ্যমে প্রকাশ করার পর শত শত মানুষ নানা মানবিক কমেন্ট করেন।

সাংবাদিক সুমন নামে একজন লিখেছেন, দ্রুত সুস্থ্য হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। ডা: ওলিউল ইসলাম লিখেছেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি স্নেহের একরামুল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ইব্ররাহীম লিখেছেন, বুক টা ফেটে যাচ্ছে। কি দিয়ে সান্ত্বনা দেবো ভাষা খুজে পাচ্ছি না শুধু মহান আল্লাহর কাছে একটা প্রার্থনা আমাদের ভাইকে সুস্থতা দান করুন আমিন
একজন মায়ের কাছে অবুঝ এমন সন্তানের নির্বাক চাহনি কষ্ট ছাড়া আর কিছুই হতে পারে না।
অবুঝ শিশু সাফানের মা মুক্তা মনির আবেগঘন ফেসবুক স্ট্যাটাস টি পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো । ছেলেটা হাতের কাছে কোন মোবাইল পেলেই কানে নিয়ে বাবা বাবা করে। কলিং বেলের শব্দ পেলেই দরজায় ছুটে যায়। ৪ দিন হলো বাবাকে দেখেনা বাবার কথাও শুনতে পায়না। ওর মনেও হয়তো অনেক কষ্ট জমে গেছে। আল্লাহ্ তুমি ওর বাবাকে সুস্থ করে দাও, ওর বাবাকে ওর কাছে ফিরিয়ে দাও। আমিন
Please follow and like us:









