, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোল বন্দরে ঢুকলো ১১১ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য




বেনাপোল বন্দরে ঢুকলো ১১১ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২১, ১৯:০৬ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৮ টি ট্রাক বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
রোববার (১৪ মার্চ ) বিকাল৪ টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এ বিষ্ফোরক দ্রবের ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়াডে প্রবেশ করে।
বন্দর সূত্রে জানায়,১লাখ ২২ হাজার ৪৭২ ডলার মুল্যে ১১১ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করছে। যা বাংলাদেশি টাকায় মূল্য ১ কোটি ৫৩ লাখ ২ হাজার ৫৮২ টাকা। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ মেঃটন বিষ্ফোরক আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।
এদিকে বেনাপোল বন্দর থেকে বিস্ফোরকটির চালান খালাসে জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন এ এস ইন্টারন্যাশনাল নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। কাজ সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেওয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে বলে জানা গেছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET