১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বেনাপোল সীমান্তে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২১, ০০:৪৬ | 1032 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বেনাপোলের বারোপোতা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলাম সর্দারের বাড়ি থেকে ভয়ংকর বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামর নিজ বাড়ি থেকে এ বিরল প্রজাতির বিষক্ত সাপ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলাম সর্দারের ছেলে ইনামুল সর্দার গত শুক্রবার গাতিপাড়া সীমান্তের ১৩ ঘর নামক স্থানের গাছ কাটার কাজে যায়।

সেখানে গাছ কাটার কাজ করার সময় রাসেল ভাইপার সাপটিকে দেখতে পায়। সে সাপটি অজাগর মনে করে পোষার জন্য বাড়িতে ধরে নিয়ে আসে। পরবর্তী লোক জানাজানি হলে ২১ বিজিবি সদস্যরা সাপটি উদ্ধার করে নিয়ে যায়। নুর-ইসলাম সর্দারের মা জানান, তার ছেলে গত তিন দিন ধরে সাপটিকে সে অনেক যত্নে ইদুর ও ব্যাঙ্গ খাওয়ায়ে বাঁচিয়ে রেখেছে। অনেকে তাদেরকে দুই থেকে চার লাখ টাকা দিয়ে কিনতে চেয়েছিলো।

কিন্তু তারা তাদেরকে দিবেনা বলে জানিয়ে দেয়। এই সাপটি তারা বন বিভাগের কাছে তুলে দিবে বলে তাদেরকে জানিয়ে দেয়। পরে বিজিবি সদস্যদের কাছে তুলে দিয়েছে। ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাভলু বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সাপটি উদ্ধার করেছি। এ রাসেল ভাইপার সাপটি খুবই বিষাক্ত বলে তিনি জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এই সাপটিকে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET