, , ,

শিরোনামঃ-




ভেড়ামারায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২০, ২২:৫৬ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

  বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। স্বতঃস্ফূর্ত ভাবে মেলা করার লক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় শহরে বর্ণাঢ়্য এক র‌্যালী ও পরে লাল ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করা হয়। র‌্যালীটি ভেড়ামারা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত উপ পরিচালক (পিপি), ডিএই এ.কে.এম হাসিবুল হাসান, বৃহত্তর কুষ্টিয়ার অতিরিক্ত উপ পরিচালক (সম্প্রসারণ ও সমন্বয়) মোঃ সেলিম হোসেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইন্দোনেশিয়া খাতুন, উপজেলা জাসদের সভাপতি ইমদাদুল ইসলাম আতা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মোঃ শায়খুল ইসলাম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET