, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • মুরাদনগরে কুড়াখাল উচ্চবিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন




মুরাদনগরে কুড়াখাল উচ্চবিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২১, ১৯:১৪ | 897 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় মাঠে এই নব নির্মিত ভবনটি উদ্বোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভার আযোজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আলোচনা সভায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো: মোসলে উদ্দিন সরকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ফরিদ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন, চট্রগ্রাম আর্মি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল (অব) নুরুল মোমেন খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুসা আল কবির, মুরাদনগর থানা কৃষকলীগের আহবায়ক কামাল খন্দকার, মৎসজীবীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিব মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রহিম পারভেজ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম দিপু, বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য শাহিন ভূইয়া, মহসিন, আবদুল বাতেন, লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সাধারণ সম্পাদক হাফিজ খাঁন, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক নাজমুল আলম প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET