২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ময়মনসিংহ মালবাহী বগি লাইন চুত্য ট্রেন চলাচল বন্ধ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০১৮, ১৮:৩৯ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম জুয়েল,ময়মনসিংহ প্রতিনিধি-

ময়মনসিংহ নগরীর বাঘমাড়া কৃষ্টপুর এলাকার রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচুত্য হয়েছে। এতে ময়মনসিংহ, জারিয়া, মোহনগঞ্জ, কিশোরগঞ্জ ও ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাল ও গমসহ মালবাহী ট্রেনটি লাইনচুত্য হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেন্ড জহিরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ স্টেশন সংলগ্ন চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী চাল ভর্তি একটি মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়।

এতে ময়মনসিংহ-জারিয়া-মোহনগঞ্জ, কিশোরগঞ্জ ও ভৈরব রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তবে কয়টা নাগাদ উদ্ধার কাজ সম্পূর্ণ হবে সে বিষয়ে কিছু বলতে পারেনি জহিরুল ইসলাম। এদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে হাওড় এক্সপ্রেস, বলাকাসহ বেশ কয়েকটি ট্রেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET