৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহী পদ্মার চরে পৃথক তিন অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২৫, ০১:৩৪ | 718 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (১-বিজিবি) – এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজশাহীর নগরীর শাহাপুর বিওপি, খরচাকা বিওপি’র ও প্রেমতলীর আওতাধীন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।
তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, পদ্মা নদীর তীরবর্তী ও সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তিনটি স্থানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মদ, ট্যাবলেট, সিরাপ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
এর মধ্যে ভোর সোয়া ৫টায় শাহাপুর বিওপি রাজশাহী নগরীর কাটাখালী থানার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেন।
এদিন, ভোর সাড়ে ৫টায় খরচাকা বিওপি’র অভিযানে দামকুড়া থানাধীন গহমাবোনা এলাকার পদ্মা নদীর চরে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এর আগে, রাত সোয়া ২টায় প্রেমতলী বিওপি’র সদস্যরা গোদাগাড়ী থানাধীন হরিণবিষকা এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় মদ জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান ও মানবপাচার দমনে জিরো টলারেন্স নীতিতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET