, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • রাজশাহী বার আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের নিরঙ্কুশ বিজয়




রাজশাহী বার আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের নিরঙ্কুশ বিজয়

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২১, ২১:১২ | 1401 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহী এ্যাডভোকেটস বার এসোসিয়েশন এর নির্বাচন-২০২১ এর নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মোজাম্মেল হক-পারভেজ জাহেদী পরিষদ একজন সদস্য বাদে সবাই নির্বাচিত হয়েছেন। এতে বিএনপি-জামাতপন্থি ঐক্য প্যানেলের নিরুঙ্কুশ বিজয় হয়। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অ্যাডভোকেট বার সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় ভোট গণনা শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম সেলিম। ভোটে নির্বাচিত হলেন যারা সভাপতি পদে এ্যাডভোকেট মোজাম্মেল হক, সহ-সভাপতি পদে এ্যাডভোকেট এ.কে.এম মিজানুর রহমান, এ্যাডভোকেট মাহবুবুল ইসলাম ও এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পদক পদে এ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক-১ (সাধারণ) পদে এ্যাডভোকেট আতিকুর রহমান ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) এ্যাডভোকেট নূর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক পদে এ্যাডভোকেট সেলিম রেজা মাসুম, লাইব্রেরী সম্পাদক এ্যাডভোকেট রিয়াজ উদ্দীন, সম্পাদক অডিট এ্যাডভোকেট আজিমুশ সান উজ্জ্বল, সম্পাদক প্রেস এন্ড ইনফরমেশন এ্যাডভোকেট মোজাম্মেল হক ও সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার পদে এ্যাডভোকেট রজব আলী । এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট আফতাবুর রহমান, এ্যাডভোকেট সাইদুর রহমান, এ্যাডভোকেট আমজাদ হোসেন-৩, এ্যাডভোকেট রাকিবুল ইসলাম রাকিব, হাসানুল বান্না সোহাগ, সিফাত জেরিন তুলি, সেকেন্দার আলী ও আব্দুল বারী। আওয়ামী প্যানেল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট রোকন। এর আগে সকাল ৯টায় আদালতপাড়ার ১ নম্বর নতুন বার ভবনের দোতলায় ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ১ ঘন্টার বিরতি শেষে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্টিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৫৮৮ জন। এর মধ্যে ৫৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২১ পদের বিপরীতে দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET