, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন




রাণীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২০, ১৮:৪৬ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে  ঐ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক  ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি ও ঐ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, সমিতির সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক। এছাড়াও ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক- সাংস্কৃতিক নেতা-কর্মি  ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শিক্ষাবিদ আশিরউদ্দিন ফুটবল একাডেমি নীলফামারী  ১-০ গোলে পীরগঞ্জ একাদশকে হারিয়ে জয়লাভ করেন। সঞ্চালনা করেন মহিলা ডিগ্রী কলেজের উপাধক্ষ্য মহাদেব বসাক। ধারাবর্ণনায় ছিলেন প্রভাষক প্রশান্ত বসাক, উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও  বাপ্পী পাটোয়ারি।
প্রসঙ্গত: এ অঞ্চলের ৮ টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET