খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ইউপিডিএফের সন্ত্রাসীদের হাতে অপহৃত ফেনীর জুয়েল ট্রেড্রার্সের ২ কর্মচারি ৫ লক্ষ টাকার মুক্তিপণের বিনিময়ে দীর্ঘ ৩৩ দিন পর শুক্রবার(২৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছেন।
মুক্তি পাওয়া জুয়েল ট্রেডার্সের বিক্রয় প্রতিনিধি হলেন চট্টগ্রামের পাহাড়তলীর ওবায়দুল হকের ছেলে মঞ্জুরুল আলম (৩৫) ও কমর্চারি নোয়াখালীর সুধারামের মোঃ রাজু(২৮)।
২৩ আগষ্ট খাগড়াছড়ির একটি ব্যবসা প্রতিষ্ঠানের অর্ডারের ৩০টি প্লাস্টিক ডোর ডেলিভারি দিতে ফেনী থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে রামগড় – জালিয়াপাড়া সড়কের য়ৌথ খামার অতিক্রম করার সময় দুটি মোটরসাইকেলে করে ৪ জন উপজাতি সন্ত্রাসী পিকআপের সামনে এসে রাস্তার উপর দাঁড়িয়ে গাড়ি আটক করে। এসময় চাঁদার টোকেন নাই বলার সাথে সাথে সন্ত্রাসীরা অস্ত্রেরমুখে রাস্তা থেকে প্রায় ৩- ৪শ গজ দূরে একটি জঙ্গল এলাকায় গাড়িসহ সবাই নিয়ে যায়। পরে মোবাইল ফোনে জুয়েল ট্রেডার্সের মালিকের সাথে চাঁদার টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা গাড়ির চালক মিজানকে ছেড়ে দিয়ে মন্জু ও রাজুকে অপহরণ করে নিয়ে যায়।অপহরণের এ ঘটনায় চালক মিজানুর রহমান বাদি হয়ে ২৪ আগষ্ট রামগড় থানায় একটি মামলা দায়ের করেন।
এম দুলাল আহাম্মদ









