, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে পৃথক ঘটনায় দু’লাশ উদ্ধার

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৯, ১৯:২৪ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুর প্রতিনিধি, সাইফুল আলম সুমন-
গাজীপুরের শ্রীপুরে পৃথক ঘটনায় দু’লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ । বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকা থেকে আমিনুল ইসলাম (৩৮) নামের এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে । অপরদিকে বুধবার রাতে মোবারক হোসেন (৩৫)নামে আরেক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম নরসিংদী জেলার শিবপুর থানার সৈয়দ নগর এলাকার করিম ভুঁইয়ার ছেলে । সে শ্রীপুরে আবদার এলাকার স্থানীয় আফাজ মোক্তার বাড়ির ভাড়াটিয়া এবং আবদার মোড়ে একটি ফার্মেসীর চালানোর পাশাপাশি এলাকায় পল্লী চিকিৎসা করত । স্থানীয়রা জানান, আমিনুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী নিয়ে গত ৬মাস ধরে এখানে ভাড়া থেকে একটি একটি ফার্মেসী চালাতো।আজ সকাল সাড়ে ১০ টার দিকে তার স্ত্রী ফার্মেসীতে বসলে তিনি বাড়ীতে আসেন। পরে আমিনুল ইসলামের লাশ তার থাকার ঘরের ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল হতে তার লাশ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে নিহত মোবারক হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার লামুক্তা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে । সে গত ২মাস ধরে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামের রফিজ উদ্দিনের বাড়ীতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, গত রাত সাড়ে আটটার দিকে মোবারক হোসেনের লাশ তার থাকার ঘরের ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশকে জানিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়া পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে সেখান থেকে পুলিশ লাশ নিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে রাতেই মোবারকের লাশ সকালে আমিনুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET