, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে বেদেরা পেলো করোনার টিকা

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২২, ২০:৫৪ | 946 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরের নান্দিয়াসাঙ্গুন এলাকার সুতিয়া নদীর তীর ঘেঁষে  অস্থায়ী বেদে পল্লীতে করোনার টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে গাজীপুর- ৩ আসনের সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ টিকা কার্যক্রম উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসার তরিকুল ইসলাম,  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষন দাস।

পরে স্থানীয় সাংসদ বেদেদের খোঁজ খবর নেন ও তাদের মধ্যে পুষ্টিকর খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষন দাস বলেন, সরকার দেশের সকল মানুষের মধ্যে করোনার টিকা নিশ্চিতে কাজ করছে। এর ধারাবাহিকতায় ছিন্নমূল , ভাসমান মানুষের মধ্যে টিকা প্রদান করা হয়। বেদে পল্লীতে প্রায় দুইশত মানুষের মধ্যে করোনার টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে আজ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET