১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে শিশুকে ধর্ষণে হত্যা, আটক-১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০১৮, ১৬:২০ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুরে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জৈনা বাজার এলাকার আবদার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু’র নাম লিলিমা আক্তার লিলি (৭)। সে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার পাল পাড়া চন্দ্রপুর গ্রামের ফালান উদ্দিনের কন্যা। তাঁর বাবা উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থেকে হকারের কাজ করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের কাজীম উদ্দীনের ছেলে কিশোর পারভেজ (১৪) কে আটক করেছে পুলিশ।
নিহতদের বোন হালিমা বেগম জানান,বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে ছোট ভাই সাব্বিরের সাথে খেলছিল। এসময় লোকোচুরি খেলার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে যায় পারভেজ। এরপর সন্ধ্যা পেরিয়ে রাত অনেকটা সময় হলেও লিলির খোঁজ না পেয়ে আশে পাশে খোঁজ নেয়া শুরু করে তাঁরা। পরে বাড়ি থেকে একটু দূরে মোসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশের একটি মোবাইল কোম্পানীর টাওয়ারের কাছে লিলির মৃত দেহ পাওয়া যায়। তখন লিলির পড়নে জামা কাপড় ছিল না। ঘটনাস্থল থেকে পারভেজের গেঞ্জী ও জুতা পাওয়া গেছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান,শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET