, , ,

শিরোনামঃ-




সমাজ কল্যাণে অবদান রাখায় ছাগলনাইয়ার তিন স্বেচ্ছাসেবী সংগঠন পেলো অনুদান

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২০, ২০:১৯ | 1205 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

সমাজ কল্যাণে বিশেষ অবদান রাখায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ছাগলনাইয়ার তিন স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। সংগঠন গুলো হলো- ছাগলনাইয়া গণ পাঠাগার, মহামায়া গণ পাঠাগার ও অভিষেক ক্লাব। শুধুমাত্র সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন গুলো এ অনুদানের জন্য নির্বাচিত হয়। রবিবার (৪ অক্টোবর) দুপুরে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মিয়া। এসময় অতিথি বৃন্দ মহামায়া গণপাঠাগারের সভাপতি মোঃ ইউনুছ খাঁন ও অভিষেক ক্লাবের সাধারণ সম্পাদক তুষারের হাতে অনুদানের চেক তুলেদেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET