২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সরাইলে ৩ দিন ব্যাপী আনন্দ মেলার  উদ্বোধন 

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২০, ১৮:৪৮ | 922 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুজিব শতবর্ষ উপলক্ষে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার বাড়াতে সরাইলে   শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আনন্দ মেলা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সরাইল বণিক পাড়া প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলার উদ্বোধন করা হয়। জাতীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী প্রকল্প পরিচালক(অর্থ ও ক্রয়) শাহ্ মোঃ আব্দুল রাজ্জাক এর সভাপতিত্বে এবং সাথী আক্তারের সঞ্চালনায় মেলার উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এস. এম মোসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম পলাশ, বাংলাদেশ গ্যাসফিল্ড কোঃ লিঃ, ব্রাহ্মণবাড়িয়া শাখার এসিস্ট্যান্ট চীফ মেডিকেল অফিসার ইসমত আরা বেগম।
 এ মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩ দিন ব্যাপী এ মেলায় ৬টি স্টল স্থান পেয়েছে। এতে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি ব্লক, বাটিক, হস্ত শিল্প, গৃহসজ্জা সামগ্রী, হস্তশিল্প পণ্য, নকশিকাঁথা, কারুশিল্প, চামড়াজাত দ্রব্যসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET