সিরাজগঞ্জে গরুর খামার গড়ে সাফল্য পেয়েছেন নবীদুল চেয়ারম্যান। ছেলেবেলা থেকে খুব প্ররিশ্রমী ছিলেন নবীদুল। তিনি ২০০৯ সালে সিরাজগঞ্জ সয়দাবাদ মুলিবাড়িতে মাত্র ৪টি বিদেশি গরু দিয়ে খামার শুরু করেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। খামার থেকে লাভবান হওয়া লাভের কিছু অংশ ব্যায় করতেন গরীব, দুঃখি ও অসহায় মানুষদের মাঝে। খুব অল্প সময়ে মানুষের মন জয় করেন শান্তশিষ্ট ও পরপকারী মানুষ নবীদুল। এক সময় সয়দাবাদ ইউনিয়ন বাসির অনুরোধে মানুষের কল্যানে কাজ করার জন্য গ্রামবাসি তাকে সিরাজগঞ্জ সয়দাবাদ ইউপি সদস্য হিসাবে নির্বাচন করতে বলেন। ইউনিয়নের সর্বস্তরের জনগন এনে দেয় বিজয়ের মুকুট। নবীদুল এখন সফল ব্যাবসায়ী এবং সাথে একজন সফল চেয়ারম্যান । বর্তমানে তার খামারে গরু রয়েছে ৬০টি। খামার ঘুরে দেখা গেছে ফ্রিজিয়ান ও শঙ্কর জাতের ৬০টি গাভি সহবাছুর রয়েছে।
খামারে ৭ জন শ্রমিক রয়েছেন। তারা দিনে ৫ জন ও রাতে ২ জন করে কাজ করেন। প্রতিদিন একটি গাভি ১০ থেকে ১৫ লিটার দুধ দিয়ে থাকে। এই ফার্ম থেকে প্রায় ১২ মণ দুধ উৎপাদন হয়। এলাকার অনেক বেকার যুবক এই খামার দেখে ফার্ম করতে আগ্রহী হচ্ছেন। সেই সাথে এই ফার্ম থেকে অনেকেই আবার দুই চারটা করে দেশি-বিদেশি গরু কিনে স্বাবলম্বী হয়েছেন ।









