, , ,

শিরোনামঃ-




সুনামগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২২, ১৭:২৬ | 1024 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের দিরাই কুলঞ্জ ইউনিয়নে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।
নিহত দুই কৃষক হলেন- কুলঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দীথপুর গ্রামের মৃত জেতিন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস (৫৫) ও কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাস (২৪)।
জানা গেছে, শুক্রবার বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন ওই দুই কৃষক। বিকেল ৫ টার দিকে কালবৈশাখির ঝড়ের সাথে বজ্রপাত শুরু হলে ধান কাটা অবস্থায় তাদের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনস্থলেই তাদের মৃত্যু হয়।
দিরাই থানা পুলিশ জানিয়েছে, পরিবার ও গ্রামবাসীর অনুরোধে নিহতদের সমাহিতের অনুমতি দেওয়া হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET