, , ,

শিরোনামঃ-




সোনাগাজী ক্লিনিকে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সতর্কতা বার্তা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ২০:৪৫ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাহেদ সাব্বির,ফেনী প্রতিনিধি:- করোনা সংক্রামণের ঝুঁকিতে রয়েছে স্বাস্থ্যকর্মীরা। রোগীকে সেবা দিতে গিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে কয়েক’শ চিকিৎসক। অনেকে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছেন। সেই রোগীদের সেবা নিশ্চিতে দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন সোনাগাজী ক্লিনিকের একজন স্বাস্থ্যকর্মী।

ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশনে থাকা এ স্বাস্থ্যকর্মী করোনাকালে নিজের অবস্থান এবং সোনাগাজীতে ভিতরে অনেক কোভিড-১৯ পজিটিভ থাকতে পারে বলে ফেসবুকে সতর্কতামূলক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস পাঠকদের কাছে হুবহু তুলে ধরা হলো।

আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ সবাই মোটামুটি আমার  খোঁজখবর নিচ্ছেন দোয়া করতেছেন আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাই আমার পরিবারের জন্য অনেক বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করবেন। আমাদের সোনাগাজীতে ভিতরে ভিতরে অনেক কোভিড-১৯ পজিটিভ থাকতে পারে তো আমি সবার উদ্দেশ্যে বলব, যে যার  যার বাড়িতে অবস্থান করুন প্রয়োজনে সবাই যার যার বাড়িতে কোয়ারেন্টাইন থাকেন। সকলে সকলের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে কোয়ারেন্টাইন থাকেন। যেকোনো ভাবে যেকোনো প্রয়োজনে বাড়ির বাইরে যাবেন না। আর যার যার সন্দেহ থাকে তারা অবশ্যই সোনাগাজী সরকারি হাসপাতালে গিয়ে কোভিড-১৯ পরীক্ষা করাবেন। আপনারা পরীক্ষা নিয়ে নিজেকে লুকিয়ে রাখবেন না। যদি আপনার কোভিড-১৯ পজেটিভ হয়, তাহলে কোন ভয় পাবেন না। কারণ প্রথম অবস্থায় ধরা পড়লে চিকিৎসা এবং কি কোয়ারেন্টাইনে থেকে আপনি সুস্থ হতে পারবেন। আর পরিবারের সকলকে বলবেন বেশি বেশি করে গরম পানি দিয়ে গড় গড় করতে এবং আদা লং দারচিনি লেবু এগুলো গরম পানির সাথে মিশিয়ে খাবেন। যত বেশি খাবেন ততই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর যাবতীয় ব্যায়ামগুলো করবেন। আপনার শরীরের যেকোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন।

আমি প্রতিনিয়ত ডাক্তারের পরামর্শ নিচ্ছি এবং গরম পানি দিয়ে গড়গড়া আর গরম পানির সাথে আদা লেবু দারচিনি লং মিশিয়ে প্রতি এক ঘন্টা পর পর খাচ্ছি। আর আমি মনোবল রাখতেছি। আল্লাহর রহমতে আমার শরীর সুস্থ আছে। সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আরো বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার যেন পরবর্তী পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ হয়ে যায় সেই দোয়া করবেন। আল্লাহ আমাদের সোনাগাজী সকল মানুষকে এবং বাংলাদেশ এবং বিশ্বের সকল মানুষকে কোভিড-১৯ থেকে হেফাজত করুন। সবাইকে আবারো বেশি বেশি করে বলতেছি আপনারা যে যার যার বাড়িতে অবস্থান করুন কোনোক্রমে  ১৪ দিন ঘর থেকে বের হবেন না।

আমি ধন্যবাদ জানাচ্ছি সিভিল সার্জন স্যার ও সোনাগাজী স্বাস্থ্য কর্মকর্তা জনাব উৎপল দাস স্যারকে উনারা আমার অনেক খোঁজ খবর নিচ্ছেন।
আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মেয়র রফিকুল ইসলাম খোকন সাহেব কে এবং আমার 3 নং ওয়ার্ডের সম্মানিত কমিশনার ইমাম ভূঁইয়াকে ওনারা প্রতিনিয়ত আমার এবং কি আমার ফ্যামিলির সকল খোঁজখবর নিচ্ছেন। আল্লাহ সবাইকে সুস্থ ও হেফাজত রাখুন। আমিন

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET