, , ,

শিরোনামঃ-




অসুস্থ হয়ে হাসপাতালে আহমদ শফী

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২০, ১০:০৪ | 1051 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হেফাজত আমিরের একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আল্লামা আহমদ শফীকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন।

 

আল্লামা শফীর ছেলে হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী জানান, দুই একদিন যাবত স্বাস্থ্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শাহ আহমদ শফী। হজমজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

আনাস মাদানী আরো জানান, তার বাবা হজমজনিত কারণে খেতে পারছেন না। এখন স্যালাইন চলছে, রাইস টিউব দিয়ে খাবার দেয়া হচ্ছে। আর সব কিছু স্বাভাবিক। তবে হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

 

উল্লেখ্য, প্রায় ১০৩ বছরের বেশি বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছরে আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET