, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০১৮, ১৭:১৮ | 1102 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী – বোদা পাকা সড়কে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত হয়েছে ,এসময় আরো তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানাগেছে, ৪ আগস্ট শনিবার দুপুরে ইট বোঝাই একটি মাহিন্দ্র ট্রাক্টর বোদা হতে আটোয়ারী আসছিল এসময় বিপরীত দিক হতে যাত্রী নিয়ে একটি অটো বাইক বোদা যাচ্ছিল। উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া পুকুর নামক স্থানে মাহিন্দ্র ট্রাক্টর ও অটো বাইক মুখোমুখি সংঘর্ষে অটো বাইক দুমরে মুচরে রাস্তার পার্শে¦ যাত্রী সহ খালে পড়ে যায়। তখন মাহিন্দ্র ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এলাকার লোকজন ছুটে এসে অটো বাইক চালক সহ ৪ জনকে উদ্ধার করে বোদা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার অটো চালককে মৃত ঘোষনা করেন। থানা সুত্রে জানাগেছে, নিহত অটো বাইক চালক আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাদেকুল ইসলামের পুত্র মোঃ আব্দুল লতিফ(২৫)। গুরুতর আহত বলরামপুরের আব্দুল খালেক(৮০)কে বোদা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত ২ জন দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের হেলপার বলরামপুরের শাহীন(২২) ও বীরগঞ্জের রংমিস্ত্রি উত্তম(৩৫) বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আটোয়ারী থানার পুলিশ আব্দুল লতিফের লাশ বোদা হাসপাতাল হতে আটোয়ারী থানায় নিয়ে আসে।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET