আজ (৬ জানুয়ারি) সোমবার বিকালে কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুজিববর্ষ-২০২০ উপলক্ষ্যে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট -২০১৯/২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। প্রধান অতিথি বলেন,যুবকদের খেলার মাঠে রাখতে হবে। যুবকেরা মাঠে থাকলে আমরা ভাল থাকব। সমাজের মানুষ ভাল থাকবে।যুবকেরা মাঠে না থাকলে সমাজে অশান্তি সৃষ্টি হবে
,খেলা ধুলা করলে মানুষের দেহ,মন ও শরীর ভাল থাকে। তিনি আরো বলেন,আমরা বঙ্গবন্ধুকে না দেখলেও বঙ্গবন্ধু’র দর্শন দেখেছি।বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন স্বপ্নের সোনার বাংলা গড়ার।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমারখালী পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুন। উপজেলা পরিষদের মহিলা সদস্য মেরিনা আক্তার মিনা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।
ফাইনাল খেলায় কুষ্টিয়া বাশার ক্রিকেট একাডেমি কেয়ারকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রপি জয় করেন কুমারখালী ক্রিকেট একাডেমি। আলোচনা অনুষ্ঠান শেষে খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।









