, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • কেশবপুরের মঙ্গলকোটে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে গৌরীঘোনা ও নওয়াপাড়া ফুটবল একাদশ ফাইনালে




কেশবপুরের মঙ্গলকোটে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে গৌরীঘোনা ও নওয়াপাড়া ফুটবল একাদশ ফাইনালে

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২০, ০৯:০৯ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট নবারুন সংঘের আয়োজনে শুক্রবার বিকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় গৌরীঘোনা সোহেল স্মৃতি ফুটবল একাদশ ২-০ গেলে ডুমুরিয়া উপজেলার হাসানপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। অপরদিকে নওয়াপাড়া ফুটবল একাদশ ২-১ গোলে রাজগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।

নবারুন সংঘের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান সুজনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাবেক ব্র্যাক কর্মকর্তা তপন কুমার ব্রম্ম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা, ক্রীড়া সংগঠক জসিম উদ্দীন জক্কি, মঙ্গলকোট মাধ্যািমক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আব্দুস সামাদ, প্রভাষক বাহারুল আলম, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক টিপু সুলতান প্রমুখ।

নির্বাচিত ম্যান অব দ্যা মাচ গৌরীঘোনা সোহেল স্মৃতি ফুটবল একাদশের ১১ নং খেলোয়ার পুষ্পাক  ও প্রথম গোলদাতা ১০ নং খেলোয়ার কিংকরকে পুরস্কৃত করা হয়। খেলার ধারা বর্ননায় ছিলেন আলামিন হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET