, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • গোলাপগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন




গোলাপগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০১৯, ০০:৩৭ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দেশব্যাপি উপজেলা পর্যায়ের এ টুর্নামেন্টিতে গোলাপগঞ্জ উপজেলার একটি পৌরসভার ও ১১ টি ইউনিয়ন দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন।

ফাজিলপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল, আহমদ, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, জহির উদ্দিন সেলিম, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াজদান আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিন বাবলু, কামাল হোসেন, ছাত্রলীগ নেতা সাকিল হোসেন, আব্দুস সামাদ প্রমুখ। উদ্বোধনী ম্যাচে গোলাপগঞ্জ পৌরসভা ফুটবল দলকে ০-২ গোলে পরাজিত করে উত্তর বাদেপাশা ইউনিয়ন জয়লাভ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET