ছাগলনাইয়া প্রতিনিধিঃ
“শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ, থাকলে সবাই সচেতন, ডেঙ্গু হবে নিধন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করনীয় শীর্ষক সচেতনতা মুলক সেমিনার করেন ফেনী-১ আসনের সাংসদ জাসদ নেত্রী শিরীন আখতার এমপি। রবিবার (৪ আগস্ট) সকাল থেকে ছাগলনাইয়া সরকারী কলেজ, ছাগলনাইয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভী সামছুল করীম কলেজে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা মূলক সেমিনার করেন এমপি শিরীন আখতার।
এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন ভুইয়া, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী ও শিক্ষা প্রতিষ্ঠানেরর শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
Please follow and like us:









