নজরুল ইসলাম চৌধুরীঃ
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১৭ গোল্ড কাপ ফুটটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে পাঠাননগর ইউনিয়ন একাদশ ১-০ গোলে ঘোপাল ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। এ খেলায় একমাত্র গোল করে মোঃ ইমন। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় ছাগলনাইয়া পৌরসভা একাদশ ১-০ গোলে মহামায়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। এ খেলায় এক মাত্র গোল করে ইছহাক ভোম।
বিকেল সাড়ে ৩ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। সরকারী পাইলট স্কুলের সিনিয়র শিক্ষক জাকির হোসেন’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ছাগলনাইয়া থানার শুলিশ পরিদর্শক (তদন্ত) আদিল মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আল মমিন, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, আবদুল্লাহ সেলিম, রবিউল হক চৌধুরী মাহবুব, পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আবছার, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু তাহের বাবুল, সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বল, সহ-সাধারণ সম্পাদক সাইদুল হক সাইদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইলিয়াছ হোসেন সোহাগ, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে এ টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল পাঠাননগর ইউনিয়ন একাদশ রাধানগর ইউনিয়ন একাদশ এবং দ্বিতীয় সেমিফাইনাল পৌরসভা একাদশ বনাম শুভপুর ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, লটারীর মাধ্যমে শুভপুর ইউনিয়ন একাদশ ও রাধানগর ইউনিয়ন একাদশ সরাসরি সেমিফাইনালে উত্তীর্ণ হয়।









