, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ছাগলনাইয়া সরকারি পাইলট স্কুল বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়ানশীপের ফাইনালে




ছাগলনাইয়া সরকারি পাইলট স্কুল বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়ানশীপের ফাইনালে

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২০, ১৪:৪০ | 1360 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়ানশীপ ১৯/২০ সেমিফাইনালে ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় ঝিনাইদহ মাওলানা বাদ হাই স্কুল টিমকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তির্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।  একই দিন বেলা বিকেলে রাজশাহী নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয় ও বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল টিমের মাঝে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের সাথে শনিবার (২৬ ডিসেম্বর) পল্টল আউটার স্টেডিয়ামে ফাইনালে শিরোপা জিতার লড়াই করবে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এদিকে চট্টগ্রাম বিভাগের একমাত্র দল হিসেবে বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়ানশীপ ১৯/২০ এর ফাইনালে লড়াই করার গৌরব অর্জন করায় ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় টিমের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET