খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজারে এই দূর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, বুধবার আনুমানিক ৪টার দিকে উপজেলার কাঁঠালতলা বাজারে রাস্তা পর হচ্ছিলেন এক বৃদ্ধা মহিলা। এমসয় খুলনা থেকে চুকনগর অভিমুখে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এ ঘটনায় বৃদ্ধা মারাত্মক আহত হন, এমতাবস্থায় তাকে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। বৃদ্ধার নাম জোহরা বেগম (৭০), তিনি ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাঠি গ্রামের শের আলী শেখের স্ত্রী। বৃদ্ধা মহিলার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানা গেছে।
Please follow and like us:










