১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দোহারে মাদকদ্রব্যসহ আটক ২ 

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৫, ০৪:৫৪ | 721 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা জেলার দোহার উপজেলায় গোপন অভিযান পরিচালনা করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করে থানা পুলিশ। গত রবিবার (১২ জানুয়ারি) দোহার থানার অফিসার ইনচার্জ  মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করা হয়।
আটককৃত মো. জুয়েল রানা শেখ (৩৯), দোহার পৌরসভার ৪ নং ওয়ার্ডের শেখ ছাহের উদ্দিনের ছেলে ও মিঠু শেখ (৪০), একই ওয়ার্ডের মৃত মোস্তফা শেখের ছেলে। আটকের পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও এসময় জানানো হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET