নিজস্ব প্রতিবেদক-
নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম রবিউল হোসেনের ১৮তম মৃত্যৃ বার্ষিকী উপলক্ষে কলেজের আয়োজনে স্বরণ সভা গতকাল বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মডেল মহিলা কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট আলিয়া মাদ্রাসার প্রভাষক হাফেজ সাহাব উদ্দিন, মহিলা কলেজ প্রভাষক সালাহ উদ্দিন ভূঁইয়া। বক্তব্য রাখেন মডেল মহিলা কলেজ প্রভাষক নজির আহাম্মদ মজুমদার, মিজানুর রহমান ফরহাদ, হোসনেয়ারা বেগম, শাহানারা আক্তার, মাওলানা আবদুল ওয়াদুদ, মাঈন উদ্দিন, সমাজ সেবক ইউনুছ মিয়া নোমান প্রমুখ। কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কলেজের আয়োজনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্বরণ সভায় বক্তারা বলেন, আলহাজ্ব মরহুম রবিউল হোসেন নারী শিক্ষা অর্জনের জন্য কলেজ প্রতিষ্ঠায় সম্পদ দান করায় গ্রামাঞ্চলে মেয়েরা আজ শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছেন। তারা মরহুমের বিদ্রেহী আতœার মাগফিরাত কামনা এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ইউসুফের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।








