, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ফাল্গুনীর ধাক্কায় ঢাকা-খুলনা মহাসড়কে ঝরল ৫ প্রাণ, আহত ৭




ফাল্গুনীর ধাক্কায় ঢাকা-খুলনা মহাসড়কে ঝরল ৫ প্রাণ, আহত ৭

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২০, ১৭:৪৯ | 942 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার পারুলিয়া এলাকার বদির (৩০), মিজান (৪৩) ও সুমন (২৮)।

 

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছালে লিংক রোড থেকে হাইওয়েতে ওঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মিজান নামে ১ শ্রমিক নিহত হন ও ১৪ জন শ্রমিক গুরুতর আহত হন।

 

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে বদির ও সুমন মারা যান। গুরুতর আহত ১২ জনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুকিম মুন্সি জানিয়েছেন, নিহত ও আহত শ্রমিকরা তার ইউনিয়নের বাসিন্দা। তারা নির্মাণ শ্রমিক।

 

কাশিয়ানী থানার ওমি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET