, , ,

শিরোনামঃ-




ফেনীর সেই শিশুটি পেলেন নিঃসন্তান দম্পতি

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০১৮, ০৮:৪০ | 1528 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নিজস্ব প্রতিবেদক:
ফেনী আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন সুলতানপুর রেল লাইনের পাশে ঝোঁপের মধ্যে পাওয়া নবজাতক কন্যা শিশু নতুন ঠিকানা পেলো। সোমবার তাকে নতুন বাবা-মায়ের জিন্মায় দেয়া হয়।
সূত্র জানায়, গত ২৯ এপ্রিল সকালে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবিরের উদ্যোগে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় সদর হাসপাতালে উই ক্যান চেঞ্জ ইউথ সোসাইটির সদস্য মঞ্জিলা মিমিকে সাময়িকভাবে পরিচর্যার দায়িত্ব দেয়া হয়। তখন শিশুটির নাম রাখা হয় রুফাইদা হাসনা। শিশুটিকে সঠিকভাবে লালন পালনের জন্য স্থায়ীভাবে একটি উপযুক্ত পরিবারের হাতে তুলে দিতে জেলা প্রশাসক মনোজ কুমার রায় ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। ওই কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম। ওই কমিটির কাছে ২৪ জন আবেদন করেন। আবেদন যাচাই-বাছাই করে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে গতকাল সোমবার জেলা প্রশাসক মনোজ কুমার রায় শহরের গোডাউন কোয়ার্টার এলাকার বাসিন্দা নি:সন্তান দম্পতি মেরিন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম চৌধুরী ও জান্নাতুল উন্মে সায়মার কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এসময় ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাক মোস্তাকুর রহিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET