, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • বিরলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত




বিরলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০১৯, ০৫:২৮ | 954 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাদেকুল ইসলাম সুবেল,বিরল-দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের বিরলে শুক্রবার বিকাল ৩ টায় বিরল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় উপজেলা নির্বাহী অফিসার ও বিরল উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবিএম রওশন কবীরের সভাপতিত্বে, প্রধান অতিথি বক্তব্যে রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (দিনাজপুর-২) এর সংসদ সদস্য জনাব খালিদ মাহমুদ চৌধুরী এম,পি।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশের ক্রিয়ার মান উন্নয়ন হয়েছে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা ক্রিয়ার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছে।  ইতিমধ্যে সকল স্কুল কলেজে খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য গুরুত্বারোপ দেয়া হয়েছে, বর্তমানে বাংলাদেশ খেলাধূলা থেকে বিছিয়ে নেই মেয়েরাও বাংলাদেশের মেয়েরা বর্তমানের বিশ্বের বিভিন্ন স্থানে বিজয়ের মাধ্যমে সুনাম অর্জন করছে।  তিনি সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে  বক্তব্য শেষ করেন।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান একে এম মোস্তাফিজুর রহমান (বাবু)
বিরল পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর)
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়
ও উপজেলা যুবলীগের সভাপতি, ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক ও খেলা উদযাপন কমিটির সদস্য সচিব  আব্দুল মালেক।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানমাহমুদুল হাসান (লিজা) উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি সফিকুল ইসলাম (সফিক) সাধারণ সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ।  ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম (রাসেল) সাধারণ সম্পাদক শ্রী মিঠুন কুমার রায় প্রমুখ।
মনোমুগ্ধকর পরিবেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে খেলায়
০-১ গোলে শহরগ্রাম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে  চ্যাম্পিয়ান হয় ১০ নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদ। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন বিরলের কৃতি সন্তান ইতিমধ্যেই দেশের বিভিন্ন খেলা মাঠের দর্শকের মন জয় করে কুড়িয়েছে ধারাভাষ্যকার মোঃ রাজু
ফুটবল প্রেমী হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ ছিলো একেবারে পরিপুর্ন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে মধ্যে দিয়ে খেলা শেষে পরিপূর্ণ তৃপ্তি মনে ঘরে ফিরেছেন দর্শকেরা। খেলা শেষে প্রধান অতিথি নিজ হাতে বিজয়ী দল কে বিচ্যাম্পিয়ান ট্রফি প্রদান করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET